ঐতিহ্যের কয়া, স্মার্ট আগামীর পথে
"বিপ্লবী বাঘা যতীনের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক কয়া ইউনিয়নের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে আমাদের এই পথচলা।"
সংগঠনের প্রকৃতি: ১৯৬১ সালের অধ্যাদেশ অনুযায়ী পরিচালিত অরাজনৈতিক ও অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান।
প্রযুক্তিনির্ভর শিক্ষিত ও স্বাস্থ্যকর সমাজ বিনির্মাণ।
আমাদের লক্ষ্য হলো একটি আধুনিক স্মার্ট ইউনিয়ন গড়ে তোলা।
দুস্থ নারী ও বেকার যুবকদের কারিগরি প্রশিক্ষণ প্রদান এবং আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন বা অন্যান্য উপকরণ সহায়তা প্রদান।
প্রতি বছর বিশেষ আয়োজনের মাধ্যমে এলাকার সেরা মেধাবী শিক্ষার্থী, সেরা স্বেচ্ছাসেবী, সেরা ক্রীড়াবিদ, সেরা উদ্যোক্তা/কৃষক এবং সমাজের আলোকিত গুণীজনদের আনুষ্ঠানিক সম্মাননা ও পুরস্কার প্রদান করা।
তরুণ সমাজকে ফ্রিল্যান্সিং ও আইটি (IT) প্রশিক্ষণ প্রদান এবং কয়া ইউনিয়নের ব্লাড ব্যাংক ও প্রবাসীদের ডিজিটাল ডাটাবেস তৈরি করা।
ফ্রি মেডিকেল ক্যাম্প, ব্লাড ব্যাংক ও জরুরি রক্তদান কর্মসূচি পরিচালনা।
বৃক্ষরোপণ, প্লাস্টিকমুক্ত এলাকা গড়ার জনসচেতনতা এবং প্রাকৃতিক দুর্যোগে (বন্যা, শীত) অসহায়দের মাঝে ত্রাণ ও শীতবস্ত্র বিতরণ।
দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, শিক্ষাসামগ্রী বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং জরুরি রক্তদান কর্মসূচি পরিচালনা।
যুবসমাজকে মোবাইল আসক্তি ও অবক্ষয় থেকে দূরে রাখতে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা, গ্রামীণ উৎসব এবং সামাজিক সচেতনতামূলক বিভিন্ন মেগা ইভেন্টের আয়োজন করা।
কয়া ফাউন্ডেশনের নিবেদিত প্রাণ সদস্যবৃন্দ